1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার দেখা হয়েছে
গাংনী থানা, মেহেরপুর (ফাইল ফটো)

মেহেরপুর প্রতিনিধি || মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আইমান আলী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে এ ঘটনা ঘটে। আইমান একই গ্রামের মো. বশীর মীরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ির সামনে খেলা করছিল আইমান। একপর্যায়ে পুকুরে পড়ে যায় শিশুটি। প্রায় এক ঘণ্টা পর পুকুরের পানিতে ভেসে ওঠে আইমানের নিথর দেহ। উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসমেরী খাইরুন নাহার বলেন, ‘‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।’’ গাংনী থানার ওসি মো. বানী ইসরাইল বলেন, ‘‘পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT