1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গাংনীতে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু - দৈনিক প্রথম ডাক
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
নোয়াখালীতে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের বৃক্ষরোপন কর্মসূচী উদ্ভোধন দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল ব্যবসায়ীর অর্ধগলিত লাশ কুষ্টিয়া-১ আসনের এমপির হোয়াটসঅ্যাপ হ্যাক, আর্থিক লেনদেন না করার আহ্বান সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা সমীক্ষা চূড়ান্ত এক মাসে গণতন্ত্র শক্তিশালী হলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে: নাহিদ ইসলাম ৮০ পেরিয়ে কিংবদন্তি খুরশীদ আলম কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবিতে একজনের মৃত্যু গোরস্থানে চাঁদা বকেয়া থাকায় আটকে গেল নাসির উদ্দিনের দাফন নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত কালিন্দী নদীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতীতে

গাংনীতে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে
রানা আহমেদ

মেহেরপুর প্রতিনিধি ||  মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় রানা আহমেদ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলার সাহেবনগর তালতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রানা আহমেদ গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের নিশিপুর গ্রামের মো. হামিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সাহেবনগর তালতলা মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা খায় রানা আহমেদ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম বলেছেন, রানা আহমেদ সাহেবনগর থেকে বামন্দীর দিকে নিজ বাড়িতে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনী ইসরাইল জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT