1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
এক সপ্তাহে সাত ভূমিকম্প, চারটির উৎপত্তি নরসিংদীতে - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

এক সপ্তাহে সাত ভূমিকম্প, চারটির উৎপত্তি নরসিংদীতে

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে
ফাইল ফটো

নরসিংদী প্রতিনিধি || দেশে গত এক সপ্তাহে সাতবার ভূমিকম্প হয়েছে। এর মধ্যে চারটির উৎপত্তি নরসিংদীতে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে সর্বশেষ ভূকম্পন অনুভূত হয়। এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে আজকের ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ও ঢাকা থেকে ২৩ কিলোমিটার দূরে।

রফিকুল ইসলাম নামের নরসিংদীর স্থানীয় এক বাসিন্দা বলেন, “বিকেলে দোকানে বসে ছিলাম। হঠাৎ সবকিছু কেঁপে উঠে। দ্রুত দোকান থেকে বের হয়ে রাস্তায় দাঁড়াই।”

গৃহিণী সুমী আক্তার বলেন, “ঘরটা কেঁপে উঠতেই বাচ্চাদের নিয়ে বাইরে ছুটে যাই। মনে হচ্ছিল, আরেকটু হলে সব ভেঙে পড়বে।”

কলেজশিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, “এক সপ্তাহে দেশে সাতবার ভূমিকম্প হয়েছে। এর মধ্যে, চারটির উৎপত্তি নরসিংদীতে। আমরা শঙ্কায় আছি।”

গত ২২ ও ২৩ নভেম্বর দুইদিনের ব্যবধানে ঢাকা ও এর আশপাশ এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে তিনটির উৎপত্তিস্থলই ছিল নরসিংদী এবং একটির ঢাকা।

বৃহস্পতিবার ভোরে সিলেটে এবং কক্সবাজারের টেকনাফে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। সর্বশেষ বিকেল সোয়া ৪টার দিকে ৩ দশমিক ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT