1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার জসীম উদ্দিন - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার জসীম উদ্দিন

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার দেখা হয়েছে
পুলিশ সুপার জসীম উদ্দিন

কুষ্টিয়া প্রতিনিধি || আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার দেশের সব জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে। লটারির মাধ্যমে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য এ সকল কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে। সেই মোতাবেক নারায়ণগঞ্জের পুলিশ সুপার জসীম উদ্দিনকে কুষ্টিয়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে জেলা পর্যায়ের পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জেলার জন্য এসপিদের চূড়ান্ত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী খুব শিগগিরই তারা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT