1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জাপার, সুস্থতা কামনা - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জাপার, সুস্থতা কামনা

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক || বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

শনিবার (২৯ নভেম্বর) সকালে জাতীয় পার্টির নেতৃবৃন্দ এক বিবৃতিতে দলমত নির্বিশেষে দেশের সকল মানুষকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্রষ্টার কাছে প্রার্থনা করার জন্য অনুরোধ জানিয়েছেন।

বিবৃতিতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার বলেন, এক সময় আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে আমাদেরকে স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন। তার অসুস্থতার খবরে, আমরা অত্যন্ত ভারাক্রান্ত, মর্মাহত। তাছাড়া এক সময় আমরা বেগম খালেদা জিয়া ও পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে যৌথভাবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে সক্রিয় ছিলাম। আজ সে স্মৃতি আমাদের মনে পড়ছে।

জাপা নেতৃবৃন্দ বলেন, রাজনীতিতে প্রতিহিংসা কোনোভাবেই কাম্য নয়। রাজনীতি হলো মানবিকতা, ঐক্য উদারতা ও ভালোবাসার প্রতীক। বেগম খালেদা জিয়া আজীবন সেই ধরনের রাজনীতির চর্চা করেছেন। জাতীয় পার্টিও সে রাজনীতিতে বিশ্বাসী। তাছাড়া বেগম জিয়া শুধু বিএনপি চেয়ারপার্সনই নয়, তিনি বাংলাদেশের একাধিকবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক লড়াই সংগ্রামের অগ্রসৈনিক। নিশ্চয় সরকার এবং তার দল বিএনপি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করবার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করেছেন। আমাদের বিশ্বাস, দেশের অগণিত মানুষের প্রার্থনায় সর্বশক্তিমান মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে আবারো পরিপূর্ণ সুস্থতা প্রদান করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করার সুযোগ প্রদান করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT