1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বাঁধাকপির যত উপকারিতা - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

বাঁধাকপির যত উপকারিতা

স্বাস্থ্য ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার দেখা হয়েছে
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ডেস্ক || শীতে হাড়ের ব্যথা কিংবা হজমের সমস্যায় যারা ভুগছেন, তারা খাবার তালিকায় বাঁধাকপি রাখতে পারেন। বাঁধাকপি একটি সুষম এবং পুষ্টিকর সবজি। শীতকালীন এই সবজিতে এমন খাদ্য উপাদান রয়েছে যা শীতকালীন রোগ প্রতিরোধ করতে পারে এবং হজম উন্নত করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে।

চিকিৎসকেরা বলেন, ‘‘বাঁধাকপিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বক উজ্জ্বল করে। ভিটামিন সি কোলাজেন উৎপাদনকে বাড়িয়ে দেয়। যা ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে এবং বলিরেখা কমাতে সাহায্য করে। বাঁধাকপিতে থাকা ভিটামিন এ ত্বকের কোষের টার্নওভারকে বাড়িয়ে দেয়। ফলে ত্বক থাকে পরিষ্কার এবং প্রাণবন্ত।’’

কোষ ভালো রাখে
বাঁধাকপিতে থাকা উচ্চ ভিটামিন সি উপাদান ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এটি সংক্রমণ এবং অসুস্থতার বিরুদ্ধে লড়াই করে। ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে, ফ্রি র‌্যাডিক্যালের কারণে কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

হাড় শক্তিশালী করে
বাঁধাকপিতে থাকা ভিটামিন কে এবং ক্যালসিয়াম হাড় শক্তিশালী করে। এতে থাকা ভিটামিন কে হাড়ের ঘনত্ব বজায় রাখতে ক্যালসিয়ামের ভূমিকা বাড়িয়ে তোলে।

কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে
বাঁধাকপিতে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।

প্রদাহ কমায়
বাঁধাকপিতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি— সালফোরাফেন এবং কেমফেরল, যা শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। দীর্ঘস্থায়ী প্রদাহ হৃদরোগ, আর্থ্রাইটিস- এর সঙ্গে যুক্ত ক্যান্সার প্রতিরোধ করে।

সূত্র: মিডিকভার হসপিটাল

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT