1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রিজেন্ট টেক্সটাইল - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রিজেন্ট টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে বস্ত্র খাতে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (২৯ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৪.৪৪ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২.৬০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নূরানী ডাইংয়ের ৩৫.২৯ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ৩৩.৩৩ শতাংশ, ইনটেকের ৩২.৯০ শতাংশ, ফাস ফাইন্যান্সের ২৮.৪৪ শতাংশ, ফরচুন সুজের ২৭.৮৭ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ২৭.১৩ শতাংশ, রিং শাইনের ২৫ শতাংশ, ইবিএল ফার্স্ট ফান্ডের ২৫ শতাংশ ও পেনিনসুলা চিটাগাংয়ের ২৪.৬৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT