1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‘ক্রিটিক্যাল কন্ডিশনে’ খালেদা জিয়া: আযম খান - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

‘ক্রিটিক্যাল কন্ডিশনে’ খালেদা জিয়া: আযম খান

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে

নিউজ ডেস্ক || ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার রাত থেকে তিনি ‘ক্রিটিক্যাল কন্ডিশনে’ আছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আহমদ আযম খান বলেছেন, খালেদা জিয়া ফিরে আসার জন্য ‘ফাইট’ করছেন। তিনি আরো বলেন, “বলা যায় ওনি খুব ডিপ কন্ডিশনে আছেন। ডিপ কন্ডিশনের ব্যাখ্যা দিতে চাই না। এটুকু বলতে চাই ডিপ কন্ডিশনে আছেন। এটাকে ভেন্টিলেশন বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন।”

‘এ মুহুর্তে জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই” বলেন তিনি।

এদিকে দুপুর ২টার দিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয়।

বহু বছর ধরেই বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। সর্বশেষ গত ২৩ নভেম্বর রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘সংকটাময়’ বলে জানিয়েছিলেন বিএনপির মহাসচিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT