1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চট্টগ্রামে আগুনে পুড়েছে বস্তির ৫০ ঘর - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::

চট্টগ্রামে আগুনে পুড়েছে বস্তির ৫০ ঘর

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি || চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড়ের কেডিএস ফ্যাক্টরি-সংলগ্ন এলাকায় বস্তিতে আগুন লেগে ৫০টি ঘর পুড়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন দৈনিক প্রথম ডাককে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কেডিএস গার্মেন্টস কারখানার পেছনের বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বস্তির অন্তত ৫০টি ঘর পুড়ে গেছে। সেখানে মূলত নিম্ন আয়ের মানুষ বাস করত। আগুনে কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT