1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খালেদা জিয়ার সুস্থতার আশা চিকিৎসকদের - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

খালেদা জিয়ার সুস্থতার আশা চিকিৎসকদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, “সংকটময় সময়ে তার (খালেদা জিয়া) সুস্থতার জন্য সবার দোয়া চাই। দোয়ার কারণে এ যাত্রায় তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে পূর্ব নিধারিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত ৩ দিন ধরে একই রকম আছে জানিয়ে ডা. জাহিদ বলেন, “বিশ্বের সবচেয়ে ভালো মানের চিকিৎসা তার জন্য নিশ্চিত করা হয়েছে। ২৭ তারিখ থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন তিনি। বোর্ড যে চিকিৎসা দিচ্ছে তা গ্রহণ করতে পারছেন।”

কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং আমি আপনাদের ব্রিফিং করবো। তাহলে গুজব ছড়ানোর সুযোগ থাকবে না।”

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “আজ ইউকে থেকে বিশেষজ্ঞ দল আসবে। মেডিকেল বোর্ড মনে করলে তখনই বিদেশে পাঠানো হবে। এর বাইরে আমাদের কোনো কিছু করার সুযোগ নেই। তবে বিদেশ নেওয়ার জন্য সার্বিক প্রস্তুত সম্পন্ন আছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT