1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ সদস্যের মৃত্যু - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ সদস্যের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার দেখা হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক চাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে শহরের বলুহর বাসস্ট্যান্ডের পাশে তালমিল নামক স্থানে দুর্ঘটনার শিকার হন তিনি।

মারা যাওয়া আনিস কোটচাঁদপুর থানায় ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকালে আনিস মহেশপুরের ভাড়া বাসা থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে যাচ্ছিলেন। তালমিল এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আনিস মারা যান।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা যাচাই করা হচ্ছে। পালিয়ে যাওয়া ট্রাক ও এর চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT