1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শেষ ম্যাচে আজারবাইজানের কাছে হারল বাংলাদেশ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

শেষ ম্যাচে আজারবাইজানের কাছে হারল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের শেষ ম্যাচে লড়াই করেও হাসল না বাংলাদেশের ভাগ্য। ঢাকা জাতীয় স্টেডিয়ামে শক্তিশালী আজারবাইজানের বিপক্ষে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত ২-১ গোলে হার মেনে মাঠ ছাড়তে হয়েছে মারিয়া-ঋতুপর্ণাদের।

র‌্যাঙ্কিংয়ে অনেক উপরে থাকা আজারবাইজানের বিপক্ষে ম্যাচের শুরুতেই আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে বাংলাদেশের মেয়েরা। বল দখল, থ্রু পাস কিংবা উইং ব্যবহার; সব জায়গাতেই আক্রমণ সাজিয়েছে স্বাগতিকরা। তবে প্রথম গোলের দেখা পায় অতিথিরাই।.

২০ মিনিটে ডান দিক থেকে বানিয়া ইশরাকের নিখুঁত ক্রসে নিখুঁত হেডে দলকে এগিয়ে নেন আজারবাইজানের অধিনায়ক জাফরজাদা শেভিঞ্জে। এর চার মিনিট আগেই তার তোলা ফ্রি কিক কর্নারে পরিণত করে বড় বিপদ ঠেকিয়েছিলেন রুপনা চাকমা।

৩২ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পায় বাংলাদেশ। ঋতুপর্ণার চমৎকার থ্রু পাস ধরে মনিকা চাকমা শট নিতেই দ্রুত এগিয়ে এসে শরীর দিয়ে ঠেকিয়ে দেন আজারবাইজানের গোলরক্ষক শরীপোভা। কিন্তু স্বাগতিকদের অপেক্ষা বেশি দীর্ঘ হয়নি। পরের মিনিটেই স্বপ্নার কর্নার থেকে বল ফিস্ট করে দূরে সরাতে গিয়ে ভুল করেন শরীপোভা। সেই সুযোগে বক্সের ভেতর বল পেয়ে অসাধারণ শটে জাল খুঁজে নেন মারিয়া মান্ডা। তাতে সমতা ফেরে ম্যাচে।

বিরতির পর দুই দলই আক্রমণের ধার বাড়ালেও গোলের সামনে গিয়ে ব্যর্থতায় ভুগতে থাকে। ম্যাচের নিয়ন্ত্রণ দু’পক্ষই পাল্টাপাল্টি ভাগ করে নেয়। কিন্তু ৮৩ মিনিটে আবারও দুর্বলতা দেখা দেয় বাংলাদেশের ডিফেন্সে। বাঁ প্রান্ত থেকে ইয়েলিজের ক্রসে ফাঁকায় দাঁড়ানো মানিয়া ইসরা ডান পায়ের শক্তিশালী শটে গোল করে আজারবাইজানকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন। যা আর ফেরাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত দারুণ লড়াই করেও ২-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

ত্রিদেশীয় সিরিজে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেও ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। অন্যদিকে আজারবাইজান ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচেই জয় তুলে নিয়ে অপরাজিতভাবেই প্রতিযোগিতা শেষ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT