1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
টেবিলে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে সমালোচিত আমির হামজা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

টেবিলে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে সমালোচিত আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার দেখা হয়েছে
টেবিলে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন আমির হামজা।

কুষ্টিয়া প্রতিনিধি || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার নানা কর্মকাণ্ডে বিতর্ক পিছু ছাড়ছে না। এবার নতুন করে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় এ ইসলামি বক্তা। মঙ্গলবার (২ ডিসেম্বর) তার নতুন একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ওই ভিডিওতে দেখা যায়, একটি নির্বাচনী সভায় কুষ্টিয়ার এক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে টেবিলের উপর দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন জামায়াতের এ প্রার্থী। আর তার পাশের চেয়ারে বসে আছে কিছু মানুষ।

এদিকে শ্রোতাদের চেয়ারে বসিয়ে মুফতি আমির হামজার টেবিলে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার ঘটনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, “আমির হামজা শিষ্টাচার রক্ষা করেননি। টেবিলের উপর দাঁড়িয়ে বক্তব্য দেওয়া ঠিক হয়নি। ছোট পরিসরে হলেও মঞ্চ অথবা উঁচু স্থান ব্যবহার করা উচিত ছিল।”

এ বিষয়ে মোবাইল ফোনে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি মঞ্চে রয়েছেন রয়েছেন বলে জানান। এ বিষয়ে পরে কথা বলবেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT