1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সোনারগাঁও ইউনিভার্সিটির সমাবর্তন ২৮ ডিসেম্বর - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সোনারগাঁও ইউনিভার্সিটির সমাবর্তন ২৮ ডিসেম্বর

সংবাদ বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার দেখা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি || দেশের অন্যতম সেরা বেসরকারি বিদ্যাপীঠ সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন আয়োজনের অনুমোদন দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টায় দ্বিতীয় সমাবর্তনের সময় ও তারিখ নির্ধারণ করা হয়েছে।

এবারের সমাবর্তন হবে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। স্প্রিং-২০২১ থেকে সামার-২০২৫ পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন, এমন শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, তাদেরকে ১০ ডিসেম্বরের মধ্যে সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

রেজিস্ট্রেশন ফি নির্ধারিত হয়েছে ৮ হাজার টাকা। একাধিক ডিগ্রি অর্জনকারীদের প্রতিটি অতিরিক্ত প্রোগ্রামের জন্য ২ হাজার টাকা এবং অভিভাবকপ্রতি ২ হাজার টাকা (সর্বোচ্চ দুজন) ফি দিতে হবে। ইউনিভার্সিটির ওয়েবসাইটে লগইন করে 2nd Convocation → Apply Convocation অপশন থেকে রেজিস্ট্রেশন করা যাবে।

রেজিস্ট্রেশন ফি বিকাশ ও রকেটের মাধ্যমে নির্ধারিত নম্বরে দিতে হবে। পেমেন্টের ‘Reference’ ঘরে শিক্ষার্থীর নাম ও আইডি নম্বর লিখতে হবে। নেক্সাস পে’র মাধ্যমে প্রদত্ত পেমেন্ট গ্রহণযোগ্য নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT