1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কীভাবে এই খবর ছড়াল, প্রশ্ন ইধিকার - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কীভাবে এই খবর ছড়াল, প্রশ্ন ইধিকার

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার দেখা হয়েছে
অভিনেত্রী ইধিকা পাল

বিনোদন প্রতিবেদক || টলিউডের তরুণ অভিনেত্রী ইধিকা পাল ‘প্রিয়তমা’ দিয়ে ঢালিউডে অভিষেকের পর দুই বাংলায় সমানভাবে আলোচনায়। শাকিব খানের বিপরীতে প্রথম সিনেমায় অভিনয় করে রীতিমতো উথাল–পাতাল ঝড় তুলেন। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, সিয়াম আহমেদের সঙ্গে ‘রাক্ষস’ সিনেমায় জুটি বাঁধবেন ইধিকা পাল।

তবে ইধিকা নিজেই এই গুঞ্জনে চুনকালি লাগিয়েছেন। ভারতীয় একটি গণমাধ্যমে স্পষ্টভাবে তিনি বলেন, “কীভাবে এই খবর ছড়াল তা জানি না। আমার কানেও এসেছে। কিন্তু সিয়ামের বিপরীতে অভিনয়ের কোনো কথা হয়নি আমার সঙ্গে। কোনো প্রস্তাবও পাইনি।”

এদিকে ‘রাক্ষস’ সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, নির্মাতারা চোখ রেখেছেন কলকাতার উদীয়মান অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির দিকে। সৃজিত মুখার্জির প্রেমিকা হিসেবে আলোচিত এই নায়িকার সঙ্গে নাকি নির্মাতাদের কথা এগোচ্ছে। ব্যাটে–বলে মিললে সিয়ামের বিপরীতে তাকেই দেখা যেতে পারে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমায় প্রথমে সিয়ামের বিপরীতে অভিনয় করার কথা ছিল সাবিলা নূরের। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়ালে নতুন নায়িকা খোঁজার যাত্রা শুরু হয়। সেই পথেই ইধিকার নাম ঘুরে বেড়ালেও শেষ পর্যন্ত বিষয়টি ‘শুধুই গুঞ্জন’ বলেই জানিয়ে দিলেন নায়িকা। চলচ্চিত্র–সংশ্লিষ্টদের বক্তব্য, সব ঠিক থাকলে ডিসেম্বর থেকেই শুরু হবে ‘রাক্ষস’ সিনেমার শুটিং।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT