1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জামায়াতের স‌ঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

জামায়াতের স‌ঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক || বাংলা‌দেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক্যান ইনস্টিটিউট (আইআরআই) এর এক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়ে‌ছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আইআরআই এর প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ এশিয়ার আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিফেন সিমা, সিনিয়র পরিচালক সোনজা গ্লোকল ও প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ।

জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মোকাররম হোসেন, ড. জুবায়ের আহমেদ এবং ড. শিব্বির আহমাদ।

বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর সাম্প্রতিক জরিপ নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT