1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
টেকনাফে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

টেকনাফে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে
টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে কাউকে আটক করা যায়নি।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বিজিবির টেকনাফ ব্যাটেলিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান মাদক উদ্ধারের তথ্য জানিয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাদকবিরোধী অভিযানে এ সব ইয়াবা উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমারের মংডু এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে টেকনাফ নাজিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে কেওড়া জঙ্গলে কাদা-মাটির নিচে লুকিয়ে রাখা ৫০ হাজর পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT