1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হাটহাজারীতে বিয়ের সামাজিক বৈঠকে যুবককে ছুরিকাঘাতে হত্যা - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

হাটহাজারীতে বিয়ের সামাজিক বৈঠকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার দেখা হয়েছে
ছুরিকাঘাতে নিহত বাবু

চট্টগ্রাম প্রতিনিধি || চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে মো. রবিউল ইসলাম প্রকাশ বাবু (৩৭) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নস্থ মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বাবু মুছা সওদাগরের বাড়ির মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে। তিনি নাজিরহাট ঘাট স্টেশন এলাকার একজন ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উল্লেখিত বাড়িতে একটি বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠক (পানসল্লা) চলছিল। এসময় বৈঠকে বাবুর সাথে একই বাড়ির জসিমের (৪৮) সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জসিম ঘর থেকে চাকু নিয়ে এনে বাবুর গলায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়।

ছুরিকাঘাতের সময় উপস্থিত বাবুর ভাই ইমরুল হোসেন বাচ্চু (৩৫) ও চাচাত ভাই ইমন (২১) বাবুকে উদ্ধার করতে গেলে ঘাতক জসিম তাদেরকেও চাকু দিয়ে আঘাত করে। আহত দুইজনকে নাজিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন ঘাতক জসিমকে স্থানীয় একটি হোটেলে আটক করে রাখে। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া জানান, ঘটনার সাথে জড়িত জসিমকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT