1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বেন ৯৭ জন - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বেন ৯৭ জন

খুবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার দেখা হয়েছে

খুবি প্রতিনিধি || খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৮ হাজার ২৬৬ জন শিক্ষার্থী। আসনপ্রতি লড়বেন ৯৭ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় মোট ৪টি ইউনিটের মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা) ৩৮,৯৬১ জন, ‘বি’ ইউনিটে (জীববিজ্ঞান) ২৮,৯৬৮ জন, ‘সি’ ইউনিটে (কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল, চারুকলা স্কুল) ৩৬,৭৩৬ জন এবং ‘ডি’ ইউনিটে (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ৩,৬০৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

ভর্তি পরীক্ষা ঢাকা, খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম এই চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। এবারই প্রথম চট্টগ্রাম কেন্দ্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে।

১৮ ডিসেম্বর ‘এ’ ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা) এবং ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর ১৯ ডিসেম্বর ‘সি’ ইউনিট (কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা, চারুকলা স্কুল) এবং ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT