1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কেরানীগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কেরানীগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কেরাণীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার দেখা হয়েছে
প্রতীকী ছবি

কেরানীগঞ্জ প্রতিনিধি || ঢাকার কেরানীগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ইব্রাহিম (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।

রবিবার (৭ ডিসেম্বর) ঢাকা জেলা গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম দক্ষিণ) মো. তরিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৪ লাখ ১০ হাজার টাকাসহ ইব্রাহিম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। ইব্রাহিমের বাড়ি চাঁদপুরের হাইমচরে হলেও বর্তমানে তিনি রাজধানীর মিরপুরে বসবাস করেন। অভিযানের সময় তার সহযোগী ও চক্রের মূলহোতা আনোয়ার হোসেন পালিয়ে যান। ইব্রাহিমের বিরুদ্ধে পূর্বেও দুটি ফৌজদারি মামলা রয়েছে। নতুন করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT