1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পুকুর পাড়ে পড়ে ছিল কিশোরের লাশ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

পুকুর পাড়ে পড়ে ছিল কিশোরের লাশ

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার দেখা হয়েছে
লোহাগড়া থানা, নড়াইল (ফাইল ফটো)

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়ায় পুকুর পাড় থেকে তাজিম মোল্যা (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়নের চর-আড়িয়ারা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তাজিম মোল্যা ওই গ্রামের সৌদি প্রবাসী শহীদুল ইসলাম মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে তাজিম ও তার বন্ধুরা স্থানীয় একটি দোকানে ক্যারাম খেলছিল। পরে তাজিম আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রবিবার তাজিমের বাড়ি সংলগ্ন হবি মৃধার বাড়ির পাশের পুকুর পাড়ে একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে তাজিমের পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাজিমের তিন বন্ধুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তারা জানিয়েছে, তাজিম বন্ধুদের নিয়ে রাতে ডাব চুরি করতে যায়। পরে গাছ থেকে পড়ে মারা যায়।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT