1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
যশোরে মধ্যরাতে যুবককে হত্যা - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

যশোরে মধ্যরাতে যুবককে হত্যা

যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার দেখা হয়েছে
কোতয়ালী মডেল থানা, যশোর (ফাইল ফটো)

যশোর প্রতিনিধি || যশোরে তানভীর (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (৬ ডিসেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটের দিকে শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছন থেকে তার মরদেহ উদ্ধার হয়। তানভীর শংকরপুর হাজারিগেট এলাকার মিন্টুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১২টা ৫৫ মিনিটের দিকে আনছার ক্যাম্পের পেছনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তানভীর। স্থানীয়রা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি ছুরি উদ্ধার করেছে।

থানা সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শংকরপুর বেলের মাঠ এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে পাঁচটি বোমা ও একটি চাকু উদ্ধার করে। এসময় নাঈম ও সাজু নামে দুই যুবককে আটক করা হয়। তানভীর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আটক দুই যুবকের ভাষ্যমতে, উদ্ধার হওয়া বোমাফগুলো তানভীরের ছিল। পুলিশ ধারণা করছে, পালিয়ে বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে অবস্থান নিলে সেখানে তানভীরকে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আটকে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT