1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কিশোরগঞ্জে ঘরের ভিতর নারীকে গলা কেটে হত্যা - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কিশোরগঞ্জে ঘরের ভিতর নারীকে গলা কেটে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার দেখা হয়েছে
পাকুন্দিয়া থানা, কিশোরগঞ্জ (ফাইল ফটো)

কিশোরগঞ্জ প্রতিনিধি || কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ বসতঘরের ভিতরে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি ভিটাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জেসমিন আক্তার (৪০) ওই গ্রামের লিটন মিয়ার স্ত্রী।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানিয়েছেন, রবিবার রাত ১১টার দিকে নিহতের স্বজনরা জাতীয় জরুরি সেবার নম্বরে (৯৯৯) ফোন করে পুলিশকে হত্যাকাণ্ডের খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।

ওসি আরো জানান, নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত আছে। হত্যার কারণ এবং কারা জড়িত, তা এখনো স্পষ্ট নয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT