1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
টি-টোয়েন্টির পর প্রথম শ্রেণির ক্রিকেটেও চ‌্যাম্পিয়ন রংপুর - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

টি-টোয়েন্টির পর প্রথম শ্রেণির ক্রিকেটেও চ‌্যাম্পিয়ন রংপুর

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || নিজেরদের কাজটা রংপুর বিভাগ আগের দিনই করে রেখেছিল। ইকবাল হোসেনের সেঞ্চুরিতে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খুলনা বিভাগকে তিন দিনেই তারা হারিয়ে দেয় ৭ উইকেটে।

লিগের শেষ রাউন্ডের জয় পাওয়ায় জাতীয় ক্রিকেট লিগে চ‌্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে তারাই এগিয়ে ছিল। অপেক্ষা ছিল কেবল সিলেট বিভাগ ও বরিশাল বিভাগের ম‌্যাচের ফলাফলের। সিলেট ম‌্যাচ জিতে গেলে রংপুর ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হবে। আর সিলেট যদি ম‌্যাচ ড্র করে তাহলে রংপুর ৩১ পয়েন্ট নিয়ে চ‌্যাম্পিয়ন। ২৮ পয়েন্ট নিয়ে সিলেট দ্বিতীয়।

রংপুরের চোখ ছিল রাজশাহী স্টেডিয়ামে। তীব্র লড়াইয়ের পর সিলেট ও বরিশালের ম‌্যাচ শেষ পর্যন্ত ড্র হয়েছে। সিলেটের ড্রয়ে নিশ্চিত হয়ে যায় রংপুরের শিরোপা। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির পর বড় দৈর্ঘর প্রতিযোগিতার শিরোপাও রংপুর ঘরে তুলল।

দুই প্রতিযোগিতাতেই আকবর আলী দলকে নেতৃত্ব দিয়েছেন। তার হাতেই উঠল জোড়া শিরোপা।

লিগে ৭ ম‌্যাচে ৩১ পয়েন্ট রংপুরের। ৩টিতে তারা জিতেছে। ড্র করেছে ৩টি। হেরেছে ১ ম‌্যাচ। ৭ ম‌্যাচে কোনোটিতে হারেনি সিলেট। জিতেছে ২টি। ড্র করেছে ৫টি। তাদের পয়েন্ট ২৮। প্রথমবারের মতো খেলতে নামা ময়মনসিংহ বিভাগ ২৪ পয়েন্ট নিয়ে হয়েছে তৃতীয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT