1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
এনসিপির প্রার্থী চেহারা বদলে যাওয়া সেই খোকন - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

এনসিপির প্রার্থী চেহারা বদলে যাওয়া সেই খোকন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার দেখা হয়েছে
খোকন চন্দ্র বর্মণ

নিজস্ব প্রতিবেদক || গণঅভ্যুত্থানে গুরুতর আহত হয়ে চেহারা বদলে যাওয়া সেই খোকন চন্দ্র বর্মণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে লড়বেন। তিনি শেরপুর-২ আসন থেকে শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকার বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ১২৫ আসনে প্রথম ধাপের মনোনয়ন ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। এ সময় শেরপুর-২ আসনে এই জুলাই যোদ্ধার নাম ঘোষণা করা হয়।

এদিকে, শেরপুর- ২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনে বিএনপির হয়ে লড়বেন প্রয়াত হুইপ আলহাজ জাহেদ আলী চৌধুরীর ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস‍্য ও শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। একই আসনে জামায়াতে ইসলামীর হয়ে লড়বেন গোলাম কিবরিয়া।

জুলাই গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন খোকন চন্দ্র বর্মণ। এই ঘটনার পর তার ঠোঁট, মাড়ি, নাক এবং তালু ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া, তার বাম চোখও নষ্ট হয়ে যায়। পরে তার চিকিৎসার জন্য রাশিয়াতেও পাঠায় সরকার। সুস্থ হলেও বদলে যায় তার চেহারা।

খোকন চন্দ্র বর্মণ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবেও সাক্ষ্য দিয়েছেন। এছাড়া, দল গঠনের পর থেকেই এনসিপির সঙ্গে জড়িত আছেন তিনি। বিভিন্ন সভা-সমাবেশেও তাকে বক্তব্য দিতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT