1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কালিয়ায় ৬টি ইট ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কালিয়ায় ৬টি ইট ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার দেখা হয়েছে
অবৈধ ইট ভাটায় মঙ্গলবার অভিযান চালায় প্রশাসন।

নড়াইল প্রতিনিধি || নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বাবুপুর বাজার, বাকা-জুকা, পাটনা ও বড়নাল বাজার এলাকায় অবস্থিত ইট ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মিয়া পরিচালনায় জেলা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, পুলিশ ও আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযানের সময় উপস্থিত ছিলেন।

নড়াইল পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনব্যাপী কালিয়া উপজেলার বাবুপুর বাজার, বাকা-জুকা, পাটনা ও বড়নাল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সনাতন পদ্ধতির ড্রাম চিমনি বিশিষ্ট মেসার্স বি বি সি ব্রিকস, মেসার্স এস এস বি ব্রিকস, মেসার্স স্টোন ব্রিকস, মেসার্স চৌধুরী ব্রিকস, মেসার্স আর বি আই ব্রিকস এবং জিকজ্যাক পদ্ধতির মেসার্স এস এম বি ব্রিকস নামে ছয়টি ইট ভাটার চিমনি, কীলন এবং ইট ভাটার সমস্ত কাঁচা ইট ভেঙে ফেলা হয়।

পরিবেশ অধিদপ্তর খুলনার বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, “ইট ভাটায় জ্বালানি হিসেবে কাঠ পুড়িয়ে পরিবেশের জন্য যে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করা হচ্ছে, তার জন্যেই এ অভিযান। অভিযানে ছয়টি অবৈধ ইট ভাটা ভেঙে দেওয়া হয়েছে। অবৈধ ভাটার বিরুদ্ধে
আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT