1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কৃষিজমি ক্ষতির শঙ্কায় ভেকুসহ মোটরসাইকেলে অগ্নিসংযোগ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কৃষিজমি ক্ষতির শঙ্কায় ভেকুসহ মোটরসাইকেলে অগ্নিসংযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার দেখা হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি || ঢাকার ধামরাইয়ে মাটি খননের কাজে ব্যবহৃত একটি ভেকু ও মোটরসাইকেলে আগুনে পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। কৃষি জমি ক্ষতির অভিযোগ তুলে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের দীঘল গ্রামের দুটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এলাকাবাসী জানান, সম্প্রতি একটি পুকুর খননের জন্য অনুমোদন দেয় উপজেলা প্রশাসন। মঙ্গলবার মাটি খননের জন্য সেখানে ভেকু ও ড্রাম ট্রাক নিয়ে যান অনুমতি পাওয়া ব্যক্তিরা। কৃষি জমি নষ্ট হবে এমন অভিযোগ তুলে তাদের বাধা দেয় এলাকাবাসী।

বিকেলের দিকে এ নিয়ে সংঘাতের ঘটনাও ঘটে। রাতে ফের সেখানে মাটি খনন চেষ্টা করলে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খননকাজের জন্য আনা ভেকু ও পাশে রাখা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে যায়।

ধামরাই ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সুব্রত সাহা জানান, রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দীঘল গ্রামে ভেকু ও মোটরসাইকেলে আগুন দেওয়ার খবর আসে। ধামরাই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে বাধা দেন। পরে অল্প কিছু কাজ করে ফায়ার সার্ভিসের সদস্যরা ফিরে যান।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, “একটি মোটরসাইকেল ও ভেকু আগুনে পুড়ে গেছে। তিনটি ড্রাম ট্রাক ভাঙচুর করা হয়েছে। আমি ঘটনাস্থলে এসে দেখি কয়েক শতাধিক মানুষ। ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হলে উত্তেজিত জনতা ড্রাম ট্রাকেও আগুন ধরিয়ে দিত। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে জানা যায়, ভেকুটি মাটি কাটার জন্য আনা হয়েছিল। ঘটনাস্থল ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) পরিদর্শন করেছেন।”

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবীব বলেন, “এই জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে একটি ভেকু ও মোটরসাইকেল আগুন দেওয়া হয়েছে। মূলত এক পক্ষকে পুকুর করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। কারণ ওই জমিতে কোনো সফল উৎপাদন না হওয়ায় তাদের এই অনুমতি দেওয়া হয়। তাদের শর্ত দেওয়া হয়েছিল ওই জমির মাটি কোথাও বিক্রি করা যাবে না। আজকে ড্রাম ট্রাক এবং ভেকু নিয়ে আসলে উত্তেজিত লোকজন আগুন দেয়। উভয় পক্ষকেই আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT