1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
১১ মাস পরেও কেন শুটিংয়ে গড়ায়নি নিরব-পরীমণির ‘গোলাপ’? - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

১১ মাস পরেও কেন শুটিংয়ে গড়ায়নি নিরব-পরীমণির ‘গোলাপ’?

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার দেখা হয়েছে
নিরব-পরীমণি

বিনোদন প্রতিবেদক || চলতি বছরের শুরুতে ঘোষণা আসে ‘গোলাপ’ সিনেমার। এতে অভিনয় করবেন নিরব হোসেন ও পরীমণি। পরিচালনায় আছেন সামছুল হুদা। ফেব্রুয়ারিতে শুটিং শুরুর কথা থাকলেও ১১ মাসে একদিনও ক্যামেরা ওপেন হয়নি।

শুটিং বিলম্বের বিষয়ে পরিচালক জানান, গল্পগত জটিলতা ও কিছু অভ্যন্তরীণ কারণে এ বছর শুটিং শুরু করা সম্ভব হয়নি। গল্প সংশোধন ও সাজানোর কাজ শেষ করে আগামী বছরের ফেব্রুয়ারিতে নতুন করে শুটিং শুরুর পরিকল্পনা করছেন। অভিনয়শিল্পীদের সঙ্গেও নতুন শিডিউল নিয়ে আলোচনা হয়েছে।

খানিকটা ব্যাখ্যা করে নিরব বলেন, “ভালো একটি সিনেমা উপহার দিতে চাই বলেই গল্প নিয়ে আমরা বেশ খুঁতখুঁতে ছিলাম। কিছু পরিবর্তন ও নতুন দৃশ্য যোগ হয়েছে। চিত্রনাট্যও প্রায় শেষ। আশা করছি, নতুন বছরেই শুটিং শুরু করতে পারব।”

গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘গোলাপ’ একটি পলিটিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা। ছোট শহরের রাজনৈতিক টানাপড়েন, অ্যাকশন ও থ্রিল মিলিয়ে গল্প লিখেছেন অনিক বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT