1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জবি শিক্ষক সমিতির নির্বাচন ২৪ ডিসেম্বর - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

জবি শিক্ষক সমিতির নির্বাচন ২৪ ডিসেম্বর

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে

জবি প্রতিনিধি || জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ ডিসেম্বর) জবি শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়।

তফসিলে বলা হয়, আগামী ২৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ভোটগ্রহণ চলবে। একই দিনে ফল প্রকাশ করা হবে।

তফসিলে আরো বলা হয়, ১৭ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষক সমিতির অফিস কক্ষ থেকে শিক্ষকরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ ডিসেম্বর। যাচাই শেষে একই দিনে দুপুর ২টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহার গ্রহণ করা হবে ২১ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ভোটগ্রহণ ২৪ ডিসেম্বর। গণনা শেষে তাৎক্ষণিকভাবে ফলাফল শিক্ষক লাউঞ্জে ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে বুধবার রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠিত হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ ইহসানুল কবীর, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আয়শা জাহান এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT