1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দেশজুড়ে বিএনপির মিছিল - দৈনিক প্রথম ডাক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

দেশজুড়ে বিএনপির মিছিল

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে

নিউজ ডেস্ক || জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। রাইজিংবিডির প্রতিনিধিদের পাঠানো খবর—

কিশোরগঞ্জ
রাজধানী ঢাকার বিজয়নগর এলাকায় হাদির ওপর দুর্বৃত্তদের গুলির প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার দুপুরে জেলা শহরের রথখোলা ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

সাভার
হাদিকে গুলির প্রতিবাদে সাভারের ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শনিবার দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ধামরাই পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ধামরাই উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে যাত্রাবাড়ী মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

রাঙামাটি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাকে গণসংযোগকালে হত্যাচেষ্টার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটি জেলা বিএনপি। শনিবার শহরের কাঁঠালতলী বিএনপির দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে বনরূপা বাজারে ঘুরে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সিরাজগঞ্জ
ওসমান হাদিকে গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। শনিবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের ইবি রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার চত্বরে এসে শেষ হয়।

ফরিদপুর
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর জেলা বিএনপি। শনিবার ফরিদপুর প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT