1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কম্বোডিয়ায় আবারো হামলা চালাল থাইল্যান্ড - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কম্বোডিয়ায় আবারো হামলা চালাল থাইল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে থাইল্যান্ড। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারের লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই দেশের মধ্যে সহিংসতা আজ রবিবারও অব্যাহত রয়েছে। গতকাল শনিবার থাইল্যান্ডের সঙ্গে সব সীমান্ত পারাপার বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় কম্বোডিয়া।

দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন মধ্যস্থতাকারী চেষ্টা চালালেও তা উপেক্ষা করে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে।

এই সংঘাতের মূল কারণ হলো তাদের ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) যৌথ সীমারেখা নিয়ে দীর্ঘদিনের বিরোধ। এই লড়াইয়ে এ পর্যন্ত অন্তত ২৫ জন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং উভয় পক্ষেই অর্ধ-মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

রবিবার থাইল্যান্ডের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল পারাখ রাত্তানচাইয়াপানের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম মাতিচোন অনলাইন জানায়, ত্রাত প্রদেশের কাছে নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারে নতুন সামরিক অভিযান শুরু করেছে থাইল্যান্ড।

রাট্টানাচাইয়াপান থাই পত্রিকাটিকে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার নীতি এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষারভিত্তিতে এই অভিযানটি ভোরের প্রথম প্রহরে তীব্র সংঘর্ষের মাধ্যমে শুরু হয়।

থাইল্যান্ডের সেনাবাহিনী দাবি করেছে, অভিযানের মাধ্যমে তারা শত্রুপক্ষকে হটিয়ে দিয়ে সংশ্লিষ্ট এলাকা পুনরুদ্ধার করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন থাই পিবিএস জানায়, সংঘর্ষস্থল থেকে কম্বোডিয়ার সেনাদের সরিয়ে দিয়ে সেখানে থাইল্যান্ডের পতাকা উত্তোলন করেছে সেনারা।

সর্বশেষ এই ঘটনায় হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

রবিবারের সর্বশেষ সংঘর্ষ নিয়ে এখনো কম্বোডিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT