1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নেপালকে ১৩০ রানে অলআউট করল বাংলাদেশ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

নেপালকে ১৩০ রানে অলআউট করল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || যুব এশিয়া কাপে আজ সোমবার (১৫ ডিসেম্বর) ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাইর দ্য সেভেন স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের যুবরা। এরপর দারুণ বোলিং করে ৩১.১ ওভারে মাত্র ১৩০ রানে অলআউট করে। টানা দ্বিতীয় জয় তুলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখতে বাংলাদেশকে করতে হবে ১৩১ রান।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়ে নেপালের যুবারা। তাতে ১৭ ওভারে ৮১ রান তুলতেই হারিয়ে বসে ৬ উইকেট। সেখান থেকে আশিষ লুহার ও অভিষেক তিওয়ারির ব্যাটে নেপালের রান ১৩০ পর্যন্ত যায়। আশিষ ১ চারে ২৩ ও অভিষেক ২ ছক্কায় ৩০ রান করেন। এছাড়া উদ্বোধনী দুই ব্যাটার সাহিল প্যাটেল ১৮ ও নিরাজ কুমার যাদব করেন ১৪ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।

বল হাতে বাংলাদেশের মো. সবুজ ৭ ওভারে ১ মেডেনসহ ২৭ রানে ৩টি উইকেট নেন। শাহরিয়ার আহমেদ ৫.১ ওভারে ২ মেডেনসহ ১০ রানে ২টি, আজিজুল হাকিম ৪ ওভারে ১৮ রানে ২টি ও সাদ ইসলাম ৭ ওভারে ৩২ রানে নেন ২টি উইকেট। ৫ ওভারে ২২ রান দিয়ে অপর উইকেটটি নেন শাহরিয়া আল-আমিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT