1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হাদিকে গুলি: সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

হাদিকে গুলি: সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক

ঢাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

ঢাবি প্রতিনিধি || ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা -৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক দিয়েছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এই আহ্বান রাখেন তিনি।

স্ট্যাটাসে সাদিক কায়েম লিখেছেন, ‍“আমাদের ভাই ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টা করার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে।”

কর্মসূচিতে অংশ নিতে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকায় ওসমান হাদির ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। দুই দিন পার হয়ে গেলেও সন্ত্রাসীদের গ্রেপ্তার করা যায়নি। অবশ্য সন্ত্রাসীদের চিহ্নিত করার দাবি করেছে পুলিশ। এই অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি দিলেন ডাকসু ভিপি।

এই কর্মসূচি সফল করতে ছাত্র-জনতাকে স্বতস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাদিক কায়েম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT