1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
এগিয়ে গেল ভারত - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

এগিয়ে গেল ভারত

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় টি-টোয়েন্টিতে পাত্তাই দিল না ভারত। ধর্মশালায় ৭ উইকেটে জয় পেয়েছে ভারত। তাতে পাঁচ ম‌্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব‌্যবধানে এগিয়ে গেল তারা।

আগে ব‌্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ১১৭ রানের বেশি করতে পারেনি। জবাব দিতে নেমে ভারত ১৫.৫ ওভারে ৭ উইকেটের জয় নিশ্চিত করে।

ভারতের আমন্ত্রণে ব‌্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার ব‌্যাটিং একটুও ভালো হয়নি। ৭ রানে ৩, ৩০ রানে ৪টি উইকেট হারায় তারা। ৪৪ রানে ইনিংসের অর্ধেক ব‌্যাটসম‌্যান সাজঘরে। সকল প্রতিকূলতার ভেতরে দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন আইডেন মার্করাম। ৪৬ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬১ রান করেন তিনি। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন ডোভান ফিরেরিয়া। ১টি করে চার ও ছক্কা আসে তার ব‌্যাট থেকে।

৪ ওভারে ১৩ রানে ২ উইকেট নেন আর্শদ্বীপ সিং। এছাড়া দুইটি করে উইকেট পেয়েছেন হার্শিত রানা, বরুণ চক্রবর্তি ও কুলদ্বীপ যাদব। ম‌্যাচ সেরার পুরস্কার পেয়েছেন আর্শদ্বীপ।

লক্ষ‌্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৬০ রান পায় ভারত। শুরুতে ঝড় তোলেন অভিষেক শর্মা। ১৮ বলে ৩টি করে চার ও ছক্কা হাঁকান তিনি। ১৯৪.৪৪ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৫। সেখান থেকে তিলক ভার্মা ও গিল দলকে ৯২ রান পর্যন্ত টেনে নেন। ধুকতে থাকা গিল ২৮ বলে ৫ বাউন্ডারিতে ২৯ রান করে জানসেনের বলে বোল্ড হন।

চারে আসা সূর্যকুমার বেশিক্ষণ টিকতে পারেননি। ১১ বলে ১২ রান করে আউট হন। সেখান থেকে তিলক ও দুবের ব‌্যাটে সহজেই জয় পায় ভারত।

তিলক ভার্মা ৩৪ বলে ২৬ রান করেন ৩ বাউন্ডারিতে। দুবে ৪ বলে ১টি করে চার ও ছক্কায় করেন ১০ রান। লক্ষৌতে দুই দলের পরের ম‌্যাচ ১৭ ডিসেম্বর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT