1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ডাক্তার বাড়ির মেয়ে মৌ! - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ডাক্তার বাড়ির মেয়ে মৌ!

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক || খ্যাতিমান শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের মুক্তিযুদ্ধভিত্তিক গল্প অবলম্বনে নির্মিত হয়েছে বিজয় দিবসের নাটক ‘ডাক্তার বাড়ি’। এতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। অনেকদিন পর মুক্তিযুদ্ধের নাটকে অভিনয়ে করলেন তিনি।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে একটি বাড়ি কীভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে সেই কাহিনি উঠে এসেছে নাটকটিতে। এই নাটকে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম। বাবার চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভুঁইয়া। এছাড়াও অন্য একটি চরিত্রে অভিনয় করেছেন রিয়া মনি।

রাজু আলীমের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।

বিজয় দিবস উপলক্ষে ২০১২ সাল থেকে প্রতিবছর ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নাটক নির্মাণ করছেন অরুণ চৌধুরী। সেই ধারাবাহিকতায় এবার তিনি নির্মাণ করেছেন ‘ডাক্তার বাড়ি’ নাটকটি।

গল্পে দেখা যাবে, গ্রামের এক ডাক্তারের মেয়ে মল্লিকা তার বাবাকে না জানিয়ে দুই মুক্তিযোদ্ধাকে আশ্রয় দেয়। একসময় রাজাকাররা ডাক্তারকে হুমকি দেয় বাড়ি থেকে মুক্তিযোদ্ধাদের বের করে দিতে। ফলে ডাক্তার ভয় পেয়ে যান। কিন্তু মল্লিকা তার বাবাকে বোঝায় একটা দিন অপেক্ষা করার জন্য…। এর পরে ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই নাটকটির গল্প এগিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT