1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ইতিহাস গড়ে ১৮ কোটি রুপিতে দল পেলেন পাথিরানা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ইতিহাস গড়ে ১৮ কোটি রুপিতে দল পেলেন পাথিরানা

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ডেথ বোলিংয়ের দুর্বলতা কাটাতে এবার ফ্র্যাঞ্চাইজিটি নিলামে দেখাল ঐতিহাসিক চমক। প্রত্যাশা মতোই ফাস্ট বোলিং বিভাগে বিনিয়োগ করে আজ মঙ্গলবার নিলামে শ্রীলঙ্কার গতি তারকা মাথিশা পাথিরানাকে ১৮ কোটি রুপির বিশাল অঙ্কে কিনে নিল শাহরুখ খানের দল।

আইপিএলের নিলামের ইতিহাসে কোনো শ্রীলঙ্কান ক্রিকেটারের জন্য এটাই সর্বকালের সর্বোচ্চ দর। এর মধ্য দিয়ে পাথিরানা নিজ দেশের ওয়ানিন্দু হাসারাঙ্গার পূর্বের রেকর্ড ভেঙে দিলেন।

লখনউকে টপকে ছিনিয়ে নিল কেকেআর:
গত মৌসুমে কেকেআরের ফাস্ট বোলিং, বিশেষ করে শেষ ওভারগুলোতে ভালো ফিনিশার বোলারের অভাব প্রকট ছিল। তাই আসন্ন আইপিএলের নিলামে একটি বিশ্বমানের ফাস্ট বোলিং বিকল্পের পেছনে কেকেআর ছুটবে বলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেছিলেন। মাথিশা পাথিরানাকে সেই লক্ষ্য পূরণের আদর্শ বিকল্প হিসেবে ধরা হচ্ছিল।

নিলামের টেবিলে পাথিরানাকে দলে নিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে কলকাতা এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে। শেষ পর্যন্ত কড়া দর কষাকষির পর লখনউকে পেছনে ফেলে রেকর্ড ১৮ কোটি টাকার বিনিময়ে এই শ্রীলঙ্কান গতিময় পেসারকে নিজেদের করে নেয় নাইট রাইডার্স।

কেকেআরের ম্যানেজমেন্ট আশা করছে, ডেথ ওভারে তার বিশেষ অ্যাকশন এবং নিখুঁত ইয়র্কারের ক্ষমতা কলকাতাকে শিরোপার দৌড়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT