1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কণার গানে নোরা ফাতেহির নাচ, মুগ্ধ দর্শক - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কণার গানে নোরা ফাতেহির নাচ, মুগ্ধ দর্শক

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক || সংগীতশিল্পী কণার নতুন গান ‘মেহেন্দি’ মুক্তির পর থেকেই দর্শকমহলে আলোচনার কেন্দ্রে। এবার সেই আলোচনায় যোগ হলো বলিউড সেনসেশন নোরা ফাতেহির নাচ। সম্প্রতি গানটির তালে নোরার নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সানজয়। কণার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন নিশ। হালকা ও আনন্দঘন মেজাজের এই গানে তাল মিলিয়ে নাচতে দেখা যায় নোরা ফাতেহিকে, সঙ্গে ছিলেন সানজয়ও। ভিডিওটি সানজয় নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, “ওর হাতে মেহেন্দি।”

ভিডিওটি প্রকাশের মাত্র ২০ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে ১০ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে। নোরা ফাতেহি নিজেও মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। ভিডিও দেখে দর্শকরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, “নোরাকে বাংলা গানের তালে নাচতে দেখা সত্যিই দারুণ অভিজ্ঞতা।”

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘মেহেন্দি’ গানটির অফিসিয়াল ভিডিও ইতোমধ্যে ৪২ লাখের বেশি ভিউ হয়েছে। মুক্তির পর থেকেই গানটি দর্শক-শ্রোতার ভালোবাসা পেয়ে চলেছে, আর নোরা ফাতেহির নাচ সেই জনপ্রিয়তাকে নতুন মাত্রা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT