1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ডিএসইর নতুন পরিচালক হানিফ ও সাজেদুল - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ডিএসইর নতুন পরিচালক হানিফ ও সাজেদুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মো. হানিফ ভুঁইয়া ও মো. সাজেদুল ইসলাম। ডিএসইর পরিচালনা পর্ষদের দুইটি শূন্য পদে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা দুজনেই নতুন শেয়ারহোল্ডার পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। গত ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

বুধবার (১৭ ডিসেম্বর) ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ডিএসইর ৬৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ তারা আনুষ্ঠানিকভাবে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হবেন।

ডিএসইর পরিচালনা পর্ষদের দুইটি শূন্যপদে নির্বাচন পরিচালনার জন্য ডিএসইর পরিচালনা পর্ষদ গত ১৪ অক্টোবর ১১০১তম বোর্ড সভায় অবসরপ্রাপ্ত বিচারপতি (বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন) মো. আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন ডিএসইর শেয়ারহোল্ডার প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম এবং ড. মো. জহিরুল ইসলাম।

নির্বাচন কমিশন দুজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য ২৮ অক্টোবর নির্বাচনি তফসিল ঘোষণা করেন৷ ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর ছিল মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেয়ার শেষ দিন৷ নির্ধারিত সময়ে রেপিড সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার প্রতিনিধি মো. হানিফ ভূইয়া এবং শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এর শেয়ারহোল্ডার প্রতিনিধি মো. সাজেদুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন৷

ঢাকা স্টক এক্সচেঞ্জের ৬৪ তম বার্ষিক সাধারণ সভায় দুজন শেয়ারহোল্ডার পরিচালক মোহাম্মদ শাহজাহান এবং মো. শাকিল রিজভী অবসর গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT