1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন জুবাইদা রহমান - দৈনিক প্রথম ডাক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে
শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে লন্ডনের উদ্দেশে রওনা দেন ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক || বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারো দেশে ফেরার কথা রয়েছে ডা. জুবাইদা রহমানের।

এর আগে, চলতি মাসের ৫ ডিসেম্বর দীর্ঘদিন পর লন্ডন থেকে ঢাকায় আসেন ডা. জুবাইদা রহমান। দেশে পৌঁছানোর পরদিনই তিনি সরাসরি ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে। সেখানে তিনি শাশুড়ি খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।

গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। পরিবারের সদস্য হিসেবে তাঁর পাশে থাকা এবং চিকিৎসায় সহযোগিতার জন্যই মূলত ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন।

এদিকে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জুবাইদা রহমানের সাম্প্রতিক যাতায়াত এবং তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনাও তৈরি হয়েছে। বিশেষ করে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির রাজনৈতিক কর্মসূচি ও প্রস্তুতি নতুন করে গুরুত্ব পাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT