1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঢাবির মুজিব হলের নাম ‘শহীদ ওসমান হাদি’ করার উদ্যোগ, ঘেরাও কর্মসূচির ঘোষণা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ঢাবির মুজিব হলের নাম ‘শহীদ ওসমান হাদি’ করার উদ্যোগ, ঘেরাও কর্মসূচির ঘোষণা

ঢাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে

ঢাবি প্রতিনিধি || ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নামকরণের উদ্যোগ নিয়েছেন হলের শিক্ষার্থীরা। এদিকে ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে ‘ফেলানী হল’, পাশাপাশি কর্মচারীদের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে রবিবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ক্রেন ব্যবহার করে হলটির প্রধান ফটকে নতুন নাম লিখতে দেখা যায়। প্রধান ফটকে নাম লেখার পর হলের পুরনো ভবনে শেখ মুজিবের ছবিও মুছে দেন শিক্ষার্থীরা।

হলের হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ জানান, “শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হলে থাকা শেখ মুজিবুর রহমানের দেয়ালচিত্রগুলো অপসারণ করে সেখানে শহীদ ওসমান হাদির গ্রাফিতি আঁকার পরিকল্পনাও রয়েছে।”

হল প্রশাসন এ বিষয়ে অবগত কি না; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রশাসন বিষয়টি সম্পর্কে জানে, তবে আনুষ্ঠানিকভাবে কোনো আপত্তি বা নির্দেশনা এখনো দেওয়া হয়নি। শিক্ষার্থীদের সম্মতিক্রমেই নাম পরিবর্তনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের পাঠানো এক বার্তায় এ কর্মসূচির কথা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT