1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সুস্থ থাকতে নতুন বছরের শুরু থেকেই চারটি নিয়ম মেনে চলুন - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

সুস্থ থাকতে নতুন বছরের শুরু থেকেই চারটি নিয়ম মেনে চলুন

স্বাস্থ্য ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩২ বার দেখা হয়েছে
ছবি: প্রতীকী

স্বাস্থ্য ডেস্ক || নতুন বছরটি ভালোভাবে শুরু করার পরিকল্পনা করছেন?— ভালো থাকা- না থাকা অনেকাংশে নির্ভর করে সুস্থতার ওপর। তাই স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। মাত্র চারটি অভ্যাস গড়ে তুলতে পারলে সুস্থ থাকা অনেকাংশে সহজ হয়ে যাবে।

পাকস্থলীকে বিশ্রাম দিন
গবেষকেরা জানাচ্ছেন, সুগার নিয়ন্ত্রণে রাখতে হলে পাকস্থলীকে বিশ্রাম দেওয়া খুবই প্রয়োজন। এজন্য রাতের খাবার গ্রহণ শেষ করতে হবে সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে পারেন। পরের দিনের প্রাতরাশ খেতে হবে সকাল ৯টার মধ্যে। মাঝের সময়টুকু পেটকে সম্পূর্ণ বিশ্রাম দিতে হবে। এতেই রক্তে বাড়তি শর্করা শোষিত হয়ে যাবে।

প্রতিবারের খাবারে কমপক্ষে
প্রতিবেলার খাবারে অন্তত ২৫-৩০ গ্রাম প্রোটিন রাখতে হবে। চিকিৎসকেরা বলেন, ‘‘খাবার খাওয়ার পরে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করেই বেড়ে যায়। প্রোটিন জাতীয় খাবার খেলে এই বৃদ্ধি ধীরে ধীরে হয়।’’— এই অভ্যাস গড়ে তুললে রক্তে শর্করার পরিমাণে ভারসাম্য বজায় থাকে। তবে প্রোটিন হিসেবে রেড মিট গ্রহণ করার চেয়ে মাছ, ডিম অথবা চর্বি ছাড়া চিকেন গ্রহণ করা ভালো।এ ছাড়া নানা রকম ডাল, বিন, সয়াবিন, দুধ, ছানা, পনিরও খেতে পারেন।

পেশির ব্যায়াম
পেশি সুস্থ রাখতে হলে বাড়িতেই স্কোয়াট, লেগ রেজ, স্পট জগিং অথবা পুশ-আপের মতো ব্যায়াম করতে পারেন। অথবা পেশির সক্রিয়তা বাড়ে—এমন কাজ করতে পারেন। এতে হরমোনের ভারসাম্য ঠিক থাকবে। পেশির খুব ব্যবহার হয়, এমন ব্যায়াম বা কাজ খালি পেটে না করে, কিছু খেয়ে তারপর করা ভালো।

পর্যাপ্ত পরিমাণে ঘুমান
সুগারের সঙ্গে ঘুমের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। কম ঘুম বা অনিদ্রা সুগারের মাত্রা কয়েক গুণে বাড়িয়ে দিতে পারে। তাই রোজ ৭-৮ ঘণ্টা টানা ঘুম জরুরি। প্রতিদিন ৬ ঘণ্টার কম ঘুমোলেই ডায়াবিটিস অনিয়ন্ত্রিত হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT