1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বেরোবি কেন্দ্রিয় মসজিদের দ্বিতীয় তলার উদ্বোধন - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

বেরোবি কেন্দ্রিয় মসজিদের দ্বিতীয় তলার উদ্বোধন

‎বেরোবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৫ বার দেখা হয়েছে

‎বেরোবি প্রতিনিধি || বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর কেন্দ্রিয় মসজিদের দ্বিতীয় তলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কেন্দ্রিয় মসজিদের দ্বিতীয় তলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

নবনির্মিত দ্বিতীয় তলায় মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার পাশাপাশি লাইব্রেরি, খতিব ও মুয়াজ্জিনের জন্য অফিস কক্ষের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য বলেন, “কেন্দ্রিয় মসজিদের সম্প্রসারণের ফলে শিক্ষার্থীসহ সকল মুসল্লি বৃহৎ পরিসরে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন।”

তিনি আরো জানান, “ভবিষ্যতে মসজিদটিকে তৃতীয় তলায় সম্প্রসারণ করা হবে এবং পুরুষদের পাশাপাশি নারীদের জন্য আলাদাভাবে নামাজ আদায়ের সুব্যবস্থা নিশ্চিত করা হবে।”

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT