1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ফেনী-২: মনোনয়নপত্র তুললেন এবি পার্টির মঞ্জু - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::

ফেনী-২: মনোনয়নপত্র তুললেন এবি পার্টির মঞ্জু

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬১ বার দেখা হয়েছে

ফেনী প্রতিনিধি || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি এ আসনে দলটির মনোনীত প্রার্থী।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, কুমিল্লা মহানগর আহ্বায়ক মিয়া তৌফিক, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, এবি পার্টির জেলা আহ্বায়ক আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, সদস্য সচিব ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘‘একটি নতুন রাজনৈতিক পদযাত্রা, বন্দোবস্তের জন্যেই আমার নির্বাচনে অংশগ্রহণ করা। সেই নতুন ধারা সুগম করার জন্য ফেনীর ভোটারদের প্রতি আহ্বান থাকবে।’’

তিনি আরো বলেন, ‘‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে সন্তোষজনক নয়। এমন অবস্থা চলমান থাকলে নির্বাচন অংশগ্রহণমূলক বা উৎসবমুখর না হয়ে বরং বেদনাদায়ক হয়ে যাবে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT