1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ইসিতে তারেক রহমান - দৈনিক প্রথম ডাক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ইসিতে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ বার দেখা হয়েছে
শনিবার দুপুর ১টার দিকে নির্বাচন কমিশনে পৌঁছান তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক || ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে নির্বাচন কমিশনে (ইসি) গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া, ভোটার হতে ইসিতে পৌঁঁছেছেন তার মেয়ে জাইমা রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পৌঁছান তারেক রহমানের গাড়িবহর। এরইমধ্যে ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরণ করেছেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুর কবীর বলেন, “তারেক রহমানের পাশাপাশি তার মেয়ে জাইমা রহমানও অনলাইনে আগে থেকেই ফরম পূরণ করেছেন। এখন শুধু আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান নেওয়া হবে। এরপর সফটওয়্যারের মাধ্যমে তথ্য যাচাই করে দেখা হবে। সবকিছু ঠিক থাকলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে।”

এর আগে বেলা সাড়ে ১১টার একটু আগে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির কবরে পৌঁছান। প্রথমে হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দেন ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ অনেকে। সেখান থেকে সরাসরি ইসির উদ্দেশে রওনা দেন তিনি।

এরইমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।

এর আগে ২০০৮ সালে ইসি ছবিযুক্ত ভোটার তালিকা করার সময় বাদ যায় বিএনপির এ শীর্ষ নেতার নাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT