1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মাঠ থেকে শেষ বিদায়, প্রথম জানাজা অনুষ্ঠিত - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

মাঠ থেকে শেষ বিদায়, প্রথম জানাজা অনুষ্ঠিত

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || দুপুরে তরতাজা যে মানুষটা হেঁটে এসেছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সবুজ গালিচায়। বিকেলে সেই মানুষটাই ফের আসলেন কাঁধে চড়ে।

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি চলে গেলেন না ফেরার দেশে। দুপুরে দলের সঙ্গে টিম বাসে এসেছিলেন মাঠে। দল বাছাইয়ের প্রাথমিক কাজ সেরে প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু হুট করে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দ্রুত তাকে সিপিআর দেওয়া হয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু সব মায়া ত্যাগ করে, সব চেষ্টা বিফলে ঠেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের এই কোচ।

হাসপাতালে নেওয়ার সম‌য় তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। হাসপাতালের আনুষ্ঠানিকতা সেরে পড়ন্ত বিকেলে তার মরদেহ নিয়ে আসা হয় সিলেট মাঠে। সেখানে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ইফতেখার রহমান মিঠু, নাজমুল আবেদীন ফাহিম এবং দুই দলের বিদেশি ও দেশি ক্রিকেটার, কোচিং স্টাফ, নিরাপত্তাকর্মী, গণমাধ্যমকর্মী এবং অন্য আরো অনেকেই জানাজায় শরিক হন।

যে মাঠ ছিল জ্যাকির সবচেয়ে আপন। যে মাঠে দাপিয়ে বেড়াতেন, শিষ্যদের নিয়ে প্রাণান্তকর ছোটাছুটি করতেন সেখান থেকেই চিরবিদায় জানানো হলো তাকে। সিলেট থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে কুমিল্লায়। সেখানেই পারিবারিকভাবে হবে বাকি আনুষ্ঠানিকতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT