1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হাদির কবর জিয়ারত করতে ঢাবিতে তারেক রহমান - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

হাদির কবর জিয়ারত করতে ঢাবিতে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তার গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছায়। ঢাবির কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে হাদির কবর জিয়ারত করবেন তিনি। সেখানে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ দলের নেতাকর্মীরা।

এর আগে সকাল ১০টার কিছু আগে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। পথে এবং শাহবাগে দলের নেতকার্মী ও সমর্থকদের ভিড়ের কারণে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়।

তারেক রহমানের আগমন উপলক্ষে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিজিবি, র‌্যাব। রয়েছে পুলিশের অতিরিক্ত সদস্য। তার আগমন উপলক্ষে কিছু সময়ের জন্য শাহবাগ থেকে অবরোধ সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে যায় ইনকিলাব মঞ্চ।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, হাদির কবর জিয়ারত শেষে আগারগাঁও নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন তারেক রহমান।

গত বৃহস্পতিবার ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মা’কে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।

গতকাল শুক্রবারও ব্যস্ত সময় পার করেন তিনি। তারেক রহমান তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেখানেও অসংখ্য নেতা-কর্মীর ভিড় জমে। নেতা-কর্মীদের ভিড়ের কারণে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘসময় লাগে তারেক রহমানের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT