1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
এনসিপির ঢাকা মহানগর দক্ষিণে আহ্বায়ক কমিটি, নেতৃত্বে আলাউদ্দীন-শাহরিয়ার - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

এনসিপির ঢাকা মহানগর দক্ষিণে আহ্বায়ক কমিটি, নেতৃত্বে আলাউদ্দীন-শাহরিয়ার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে
আলাউদ্দীন মোহাম্মদ ও এস এম শাহরিয়ার। ফাইল ফটো।

নিজস্ব প্রতিবেদক || ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আলাউদ্দীন মোহাম্মদকে এবং সদস্যসচিব করা হয়েছে এস এম শাহরিয়ারকে।

সোমবার (২৯ ডিসেম্বর) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত ঢাকা মহানগর উত্তরের ১১৯ সদস্যের কমিটিতে হুমায়রা নূরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাওলানা মো. সানাউল্লাহ খানকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং আসাদ বিন রনিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এর আগে গত ১৮ নভেম্বর ঢাকা মহানগর উত্তরে আহ্বায়ক কমিটি ঘোষণা করে এনসিপি। কমিটিতে আহ্বায়ক করা হয় দলটির জ্যেষ্ঠ নেতা আরিফুল ইসলাম আদীবকে। আর সদস্যসচিব হন সাবেক ছাত্রদল নেতা সর্দার আমিরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT