1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জকসু উপলক্ষে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ জবি প্রশাসনের - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

জকসু উপলক্ষে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ জবি প্রশাসনের

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে

জবি প্রতিনিধি || জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার মধ্যে সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোটার তালিকায় থাকা শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে ভোট দিতে পারবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। জকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল সকাল ৯টা থেকে শুরু হবে। চলবে বেলা ৩টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) জকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে আজ বেলা সাড়ে ৩টার মধ্যে সব শিক্ষার্থীকে ক্যাম্পাস ত্যাগ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT