1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জাবির ভর্তি পরীক্ষায় স্মার্টফোনে নকলের সময় আটক পরীক্ষার্থী, ফলাফল বাতিলের সিদ্ধান্ত - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

জাবির ভর্তি পরীক্ষায় স্মার্টফোনে নকলের সময় আটক পরীক্ষার্থী, ফলাফল বাতিলের সিদ্ধান্ত

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫২ বার দেখা হয়েছে

জাবি প্রতিনিধি || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২০২৬ শিক্ষা বর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় স্মার্টফোন ব্যবহার করে নকল করার সময় এক পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১০২ নম্বর কক্ষে পরীক্ষাকালে ওই পরীক্ষার্থী স্মার্টফোনে ছবি তুলে চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর বের করছিল। এ সময় দায়িত্বরত শিক্ষক তাকে হাতেনাতে আটক করেন।

আটক ভর্তিচ্ছু শিক্ষার্থীর নাম মো. মাহমুদুল্লাহ হাসান। তার পিতার নাম আব্দুস সোবহান। তিনি নীলফামারী জেলার ডিমলা উপজেলার আকাশকুড়ি গ্রামের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে ওই শিক্ষার্থী স্বীকার করে যে, এর আগে গত ২৩ ডিসেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষাতেও সে স্মার্টফোন ব্যবহার করে নকল করেছিল এবং ওই পরীক্ষায় ২৪২তম স্থান অর্জন করে।

এ বিষয়ে জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। অভিযুক্ত শিক্ষার্থীর ফলাফল বাতিল করা হবে।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষাকালে সে কক্ষের পেছনের দিকে বেঞ্চে বসে মোবাইল ফোন ব্যবহার করছিল; যা নজরে এলে দায়িত্বরত শিক্ষক তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন, “ঘটনাটি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তথ্য প্রমাণ যাচাই সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT