1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরো এক দল - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরো এক দল

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ বার দেখা হয়েছে
জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মাওলানা আবদুল হালিম।

বিশেষ প্রতিবেদক || বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের সাথে আরো একটি দল যুক্ত হবে। তবে দলটির নাম পরে জানানো হবে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের ইটিআই ভবনে আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মো. ইউনুস আলীর কাছে জামায়াত আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে মাওলানা আবদুল হালিম এই তথ্য জানান।

তিনি বলেন, “গতকাল ২টি দল যুক্ত হওয়ায় ১০ দলীয় জোট হয়। আরো একটি দলের সাথে আলোচনা হচ্ছে। আর ঢাকা-১৩ আসন জোটের মাওলানা মামুনুল হককে দেওয়া হয়েছে।”

এ সময় দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুয়াবের, কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, ঢাকা উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT